চিংম্রং বৌদ্ধ বিহারে ষষ্ঠ মহাসংঘনায়কের ১২তম আচারিয়া (গুরুপূজা) মাঙ্গলিক পূণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত
মো জয়নাল আবেদীন
কাপ্তাই (রাঙামাটি), প্রতিনিধি :
পার্বত্য জেলায় রাজনিকায় মার্গে ষষ্ঠ মহাসংঘনায়ক পরম পূজনীয় ভদন্ত উঃ পামোক্ষা মাহাথের মহোদয়ের ১২তম আচারিয়া (গুরুপূজা) উপলক্ষে এক মাঙ্গলিক পূণ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬ ইং / বুদ্ধাব্দ ২৫৬৯) কাপ্তাই উপজেলার চিংম্রং বৌদ্ধ বিহারে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে ভক্তপূর্ণ পরিবেশে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধানত উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক U Thowai Mong Marma দাদা। এ সময় তিনি পরম পূজনীয় ভদন্ত উঃ পামোক্ষা মাহাথের মহোদয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
এ ছাড়াও অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘ, ধর্মপ্রাণ পুণ্যার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও পূণ্যদান কর্মসূচির মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানটি পার্বত্য অঞ্চলের ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত পুণ্যার্থীরা আশা প্রকাশ করেন।