রাঙামাটির কাপ্তাই উপজেলায় চাঁদের গাড়ি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫ট সময় কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের সাতমোড়ের টেক এলাকায়, কাপ্তাই-চট্টগ্রাম সড়কে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার চেয়ারম্যান,
কেপিএম জাকির ভাই, মোশারফ ভাই, ওসমান গনি, ইউসুফসহ এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের নাম ও ঠিকানা:
১. মংচিং মারমা (৫০)
পিতা: অজ্ঞাত
পেশা: কুক
ডাক: বড়ইছড়ি, থানা: কাপ্তাই
২. শাহাবুদ্দিন (৩৭) – (সিএনজি চালক)
পিতা: মইনুল ইসলাম
গ্রাম: কেপিএম ফকিরাঘোনা
ডাক: চন্দ্রঘোনা
৩. মমিনুল (৩২)
পিতা: মৃত আব্দুর রশিদ
গ্রাম ও ডাক: কাপ্তাই প্রজেক্ট
৪. ঝুমা (১৫)
পিতা: মনির হোসেন
গ্রাম ও ডাক: কাপ্তাই প্রজেক্ট
৫. নবুসীমা মারমা (১৮)
পিতা: মংথোয়ই মারমা
গ্রাম ও ডাক: শিলছড়ি
থানা: কাপ্তাই, জেলা: রাঙামাটি
৬. নাসির উদ্দীন (৩৭)
পিতা: আলী আশরাফ
গ্রাম: বনগ্রাম
ডাক: খন্দকার পাড়া
থানা: রাঙ্গুনিয়া, জেলা: চট্টগ্রাম
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।