
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায় অবস্থিত হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এডহক প্রতিষ্ঠান সভাপতি মুসা নাসের চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক, চাটমোহর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা,তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান এবং পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিউর রহমান।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোজাহার আলী। ক্রীড়া প্রতিযোগিতাটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।