বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) জনাব মোঃ নুরুল ইসলাম মহোদয় ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল
সাড়ে ১১ ঘটিকায় সরকারি সফরে স্বপরিবারে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সড়কপথে পুলিশ স্কর্টসহ কাপ্তাই উপজেলায় আগমন করেন।
সফরের শুরুতে তিনি জীবতলী লেকশোর রিসোর্টে পৌঁছান। সেখানে স্বল্প সময়ের
চা-বিরতির পর লেকশোর রিসোর্টের নৌভ্রমণে অংশগ্রহণ করেন। নৌভ্রমণ শেষে তিনি কাপ্তাই প্রকল্প এলাকার অভ্যন্তরে প্রবেশ করে হিলটপ মেসে গমন করেন। এরপর কাপ্তাই জোন সদর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন।
নামাজ শেষে পুনরায় লেকশোর রিসোর্টে ফিরে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। মধ্যাহ্ন ভোজ শেষে বিকাল ৪টা ২০ মিনিটে তিনি কাপ্তাই উপজেলা হিসাব রক্ষণ অফিসের উদ্দেশ্যে যাত্রা করেন।
কাপ্তাই উপজেলা হিসাব রক্ষণ অফিস পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, ভূমি কর্মকর্তা এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি)।
পরিদর্শনকালে তিনি দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সফর শেষে বিকাল ৫টা ১০ মিনিটে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে কাপ্তাই ত্যাগ করেন।