ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, আজ শুক্রবার বিকেলে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামীকাল পরচক্রা বাজার স্কুল মাঠ প্রাঙ্গণে, ধানের শীষের বিশাল এক জনসভার আয়োজন করা হয়েছে।
ইউনিয়নের পরচক্রা বাজারে অনুষ্ঠিত ধানের শীষের জনসভাকে সফল করতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করা হয়। উক্ত লিফলেট বিতরণে ইউনিয়ন বিএনপির সভাপতি কে,এম খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক গাজী কামরুলের নেতৃত্বে আরও উপস্তিত ছিলেন,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফারুক খান, কৃষি বিষয়ক সম্পাদক শেখ আব্দুস সালাম, উপজেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দিপংকর ঘোষ,ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজ,সহসভাপতি প্রফেসর আব্দুর রউফ,প্রমূখসহ ওই ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আগামীকালকের জনসভাকে সফল করতে সবাইকে দলে দলে বিকাল তিনটায় যোগ দেওয়ার জন্য আহব্বান করেন।