নিকলী উপজেলার সদর ইউনিয়নের কর্মী সমর্থকদের উদ্যোগে শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থনে হাঁস মার্কা প্রতীকে এক বিশাল মিছিল নিয়ে নিকলী নতুন বাজার বাসস্ট্যান্ডে জমায়েত হয়। পরে বিশাল মিছিলটি নিয়ে নতুন বাজার থেকে কেন্দ্রীয় ঈদগাহ্ মোড়, বানিয়াহাটি,থানা মোড়,গালর্স স্কুল মোড়, হাসপাতাল মোড়, পূর্বগ্রাম হয়ে নিকলীর বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করে। মিছিলটি পূনরায় নতুন বাজার বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাপ্ত করে।
মিছিলটিতে অংশগ্রহণ করেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা হাজী মাসুক মিয়া,এডভোকেট মানিক মিয়া, হারুন অল কাইয়ুম, আল মামুন,আজহারুল ইসলাম সোহেল,ইসহাক রানা, আলমগীর হোসেন, মনির হোসেন, ফরিদ মিয়া সহ আরও নেতকর্মীগন।