সাতক্ষীরা জেলার কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজারের ত্রিমোহনীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত।
কালিগঞ্জের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের ত্রিমোহনীতে শনিবার দিনগত মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতরূপা টেলার্স, অপরূপা টেলার্স, ব্রোকা হাউস ও মেসাস তাহের স্টোর আগুনে পুড়ে মেশিন,যন্ত্রপাতি, মালামাল সহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানের ঘর সহ সকল ব্যবসায়িক জিনিসপত্র মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।আগুনের সূত্রপাত বোঝার সাথে সাথে স্থানীয় জনগণ যার যা আছে তাই নিয়ে পানি দিতে থাকে। ট্রিপল নাইনে ফোন করার মুহূর্তের মধ্যে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি চৌকস ইউনিট ছুটি আছে।স্থানীয় পুকুরে পাইপ সংযোগ দিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে দোকান গুলোর মালামাল পুড়ে ছাই হয়ে যায়।ব্যাবসা প্রতিষ্ঠানগুলো যথাক্রমে রবিউল ইসলাম এর শতরূপা টেলার্স,মনিরুল ইসলামের অপরূপা টেলার্স,মীর হাফিজুর রহমানের বোরকা হাউজ ও ব্যবসায়ী শেখ আবু তাহেরের মেসার্স তাহের স্টোর। উক্ত অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসকে স্মরণ করার সাথে সাথে তাদের সেবায় স্থানীয় ব্যবসায়ী জনগণ জনপ্রতিনিধি ফায়ার ডিফেন্স সার্ভিসকে সাধুবাদ জানায়। উক্ত আগুনের সূত্রপাত কোথা থেকে শুরু সে বিষয়ে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। বৃহত্তর নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ীদের তাদের ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ড থেকে সুরক্ষা রাখার জন্য আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমে ফায়ার সার্ভিসের দিকনির্দেশনা পালন ও সর্বোপরি সকল বিষয় সতর্কতা অবলম্বন করে ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে নড়েচড়ে বসা আশু প্রয়োজন বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি,স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধি।এদিকে উক্ত অগ্নিকাণ্ডে স্থানীয় প্রশাসন একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ী ও ব্যবসায়ী প্রতিনিধদের সাথে দেখা-সাক্ষাৎ করে।