
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন যুবদলের উদ্যোগে মিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে গোড়াই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করা হয়েছে।
মিছিল ও গণসংযোগে নেতৃত্ব দেন গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হাবিব শেখ ও সাধারণ সম্পাদক মামুন মিয়া,ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদ ও আজিম মাহমুদ, যুগ্ম সম্পাদক শামিম আহমেদ জামান, প্রচার সম্পাদক সায়মন আফ্রিদি মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফিরোজ আল মামুনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালে নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদল মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবে। তারা দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
মিছিল ও গণসংযোগে স্থানীয় যুবদল,শ্রমিকদল,ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।