আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে বিজয়ী করার লক্ষ্যে গোড়াই ইউনিয়নে শিল্পাঞ্চলের শ্রমিক ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন নেতৃবৃন্দরা।
গোড়াই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুলহাস শেখ, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা হাসমত হোসেন হাসু এবং ইসমাঈল হোসেন (চপল)-এর উদ্যোগে গোড়াইয়ে অবস্থিত বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন তারা।
নেতৃবৃন্দরা ভোটারদের উদ্যেশ্যে বলেন, গোড়াই ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়ায় এখানকার শ্রমিক ভোটারদের ভোট নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে এবছর সরকারি ছুটির দিনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শ্রমিক ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন।
গণসংযোগকালে বিএনপি নেতারা শ্রমিকদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি তাদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকবান্ধব নীতির পক্ষে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।