আসসালামু আলাইকুম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠন করেছে—আলহামদুলিল্লাহ। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
আজ নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে লক্ষ্য করছি, কিছু অতিউৎসাহী ব্যক্তি মন্ত্রিসভা গঠন নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা ও বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছেন, যা অনভিপ্রেত।
আমি স্পষ্টভাবে বলতে চাই—দলের সিদ্ধান্তই আমার চূড়ান্ত। আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান–এর প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি দেশের স্বার্থ, দল এবং জনগণের কল্যাণ বিবেচনায় দায়িত্ব বণ্টন করেছেন—আলহামদুলিল্লাহ।
আমি সকলের প্রতি অনুরোধ জানাই, বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকুন। আসুন আমরা সবাই মিলে নতুন সরকারকে শক্তিশালী করি এবং মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করি।
পাবনাসহ সমগ্র বাংলাদেশ–এর উন্নয়ন ও মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য।
আল্লাহ আমাদের সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।