নতুন সরকারের ৪৯ সদস্যের মন্ত্রিসভার শপথ আজ মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেড এম জাহিদ হোসেন, আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আরিফুল হক চৌধুরীসহ আরও অনেকে।
এ ছাড়া টেকনোক্র্যাট কোটাসহ বিভিন্ন অভিজ্ঞ নেতা ও পেশাজীবীদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে ২৪ সদস্যের প্রতিমন্ত্রী তালিকায় রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, নুরুল হক নুর, ববি হাজ্জাজসহ আরও অনেকে।
শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। রাজনৈতিক অঙ্গনে এ আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।