কাপ্তাই উপজেলা-এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।
দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া বাংলাদেশ পুলিশ-এর পক্ষ থেকে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার সদস্যরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন
রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনসহ সদস্য মাসুদ উপজেলা বি এন পি দলের অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়া নারী নেত্রী পারুল আক্তারের নেতৃত্বে বিভিন্ন সামাজিক সংগঠন, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে আজিজ সাহা, অভি সাহা ও লোটাসসহ অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মৌজা হেডম্যান সংগঠনের পক্ষ থেকেও ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন।