কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালীগঞ্জে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ও শহীদ দিবসে সোহরাওয়ার্দী পার্ক ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে বিনম্র শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ।অমর একুশের শহীদ বেদীতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরের বারোটায় এক মিনিটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আসলেন কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও সরকারি কর্মকর্তা বৃন্দ।এরপরে একে একে পুষ্প স্তাবক দিয়ে বিনম্র শ্রদ্ধা জানাতে আসেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল হোসেনের নেতৃত্বে কালীগঞ্জ থানার একটা চৌকৌস দল,কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি প্রতিনিধি দল,উপজেলা ফায়ার ডিফেন্স সার্ভিসের একটি প্রতিনিধি দল,বাংলাদেশ আনসার ভিডিবির কালিগঞ্জ উপজেলা শাখার একটি প্রতিনিধি দল, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের প্রতিনিধি দল,কালিগঞ্জ প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা,বাংলাদেশ রোভার স্কাউট এরএকটি সুসজ্জিত প্রতিনিধি দল,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি,বন্ধু কল্যাণ সমিতি,সুশীলনের প্রতিনিধির দল পুষ্প স্তসবক নিয়ে শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সর্বস্তরের মানুষকে নিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।এদিকে প্রভাত ফেরীতে শহীদ বেদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে নেতাকর্মীকে নিয়ে শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধা জানানোর পরে বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধা জানান। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদল সহ বিভিন্ন স্কুল কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান,এনজিও সামাজিক, সংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে দেখা যায়। উপজেলা সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা সরকারি,আধা সরকারি,বেসরকারি ও ব্যবসা প্রতিষ্ঠান,বাসা বাড়িতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আলোচনা সভা,রচনা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা সহ দুপুরের জোহর নামাজ বাদ সকল মসজিদে-মসজিদে ,ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা সহ মন্দির পাগোড়া সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়। বিশ্বের ইতিহাসে মাতৃভাষার জন্য যে আত্মত্যাগ,তৎকালীন বাংলার দামাল ছেলেদের যে রক্ত রাজপথে ঢেলে দেওয়ার ইতিহাস আজ সাক্ষী হয়ে ইতিহাস বহন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের প্রায় সকল দেশ আমাদের এ অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো একযোগে।
ছবিঃ কালীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ।