লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়-এর মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ অবস্থিত নিজ দপ্তরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক নিরপেক্ষ-এর যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট নজরুল গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান।
এ সময় নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করে শুভেচ্ছা বিনিময় করা হয়। পাশাপাশি দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।