দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক আসামীসহ ৩,১৮,৪১০/- টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ এবং মোটরসাইকেল আটক করা হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৪৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ০১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল এর সিজার মূল্য ৩,১৮,৪১০/- (তিন লক্ষ আঠারো হাজার চারশত দশ) টাকা।
আজ ২৬ জানুয়ারি সকাল দশটায় এক ব্রিফিং ফুলবাড়ি ব্যাটালিয়ন ৩৯ বিজিবি অধিনায়ক বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে