"দেশবন্ধু" রেমিটেন্স যুদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা এবং এম এ রউফ (Qatar) সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি, এক যুক্ত বিবৃতিতে এই অভিনন্দন এবং স্বাগতম জানান l
অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেছেন, বিদেশে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ বাংলাদেশের সরকারি খরচে আনার সিদ্ধান্তকে স্বাগত জানাই l যারা বলেন "মরার পরে শত শত লোকগণকে খাওয়ানো এবং
অনেক কিছু করার প্রয়াস করা হয় কিন্তু আমাদের ছয় দফা মানার কোন বিষয়ে আলোচনা হয় না" তাদের সমালোচনা করেন, তারা বলে সকল প্রাপ্তিকেই শুকরিয়া আদায় করা উচিত l তারা বলেন সরকারের ভালো কাজের প্রশংসা আমরা অবশ্যই করবো, সাথে সাথে আমাদের ছয় দফা দাবি আদায়ের জন্যও সংগ্রাম করে যাব l স্মৃতিচারণ করে জনাবে এডভোকেট এ এন এম ঈসা বলেন, জনাব আরিফুল হক চৌধুরী সাহেব একজন বাস্তববাদী এবং পরীক্ষিত সংগ্রামী যোদ্ধা, তিনি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হওয়ায় আমাদের সংগঠনের পক্ষ থেকে
ধন্যবাদ জ্ঞাপন করছি. জনাব ঈসা বলেন, আমি যখন আন্তর্জাতিক টিপাই মুখ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ছিলাম তখন সিলেটি জেলার সমন্বয়ক হিসাবে আরিফুল হক চৌধুরী সাব সমানতালে আন্দোলন করে গেছেন. জামায়াতে ইসলামের আমির ডঃ শফিকুর রহমান সাহেব সমন্বয়কের ভূমিকায় কাজ করেন. সকলের সহযোগিতায় আন্তর্জাতিক মনিটরি ফান্ডের স্বল্প সুদে টিপাই মুখ বাঁধ প্রকল্পের প্রজেক্ট স্থগিত করাতে বাধ্য করি l
যেহেতু এই সরকার কোন স্বৈরাচারী সরকার নয়, তাই আমরা আশা করব "দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের" পক্ষ থেকে উত্থাপিত ছয় দফা দাবি কালক্ষেপণ না করে এখনি মেনে নিবেন l
ইতিমধ্যে আমাদের সংগঠনের সদস্য সচিব জনাব এম এ রউফ ইমেইলের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে অবহিত করেছেন l
তারা বলেন, শুধু মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগেও রেমিটেন্স যোদ্ধাদের মূল্যায়িত করা হবে বলে আশা করি l
রেমিটেন্স যোদ্ধাদের ৬ দফা দাবি প্রতি সমর্থন এর জন্য নিম্নের লিংকে স্বাক্ষর করার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে.
https://c.org/zNsRkShdTG
বিবৃতি প্রদানকারী:
"দেশবন্ধু" রেমিটেন্স যুদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা এবং এম এ রউফ (Qatar) সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি।