২৪ শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ইয়ুথ ফর দি সুন্দরবন দাকোপ উপজেলার পক্ষ থেকে সুন্দরবন দিবস পালন করা হয়। উক্ত দিবসে বিভিন্ন ধরনের কার্যক্রম ইয়ুথ সদস্য দ্বারা পরিচালিত হয়েছে। উক্ত কার্যক্রম গুলোর ভিতর ছিলো সুন্দরবনের পাশ ঘেসে গড়ে ওঠা রিসোর্ট পরিদর্শন,রিসোর্টে পরিবেশ বান্ধব ডাস্টবিন বিতরন ও রিসোর্টে অবস্থানরত দর্শনার্থীদের সাথে পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকারক দিক তুলে ধরা, দোকানে দোকানে লিফলেট বিতরণ, দাকোপ উপজেলার একাধিক বাজারে প্রচারণা, বনজীবিদের সাথে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকারক দিক তুলে ধরা হয়েছে।