ঝুঁকিপূর্ণ অবস্থায় শতবর্ষী মসজিদ, পুনঃনির্মাণে মুসল্লিদের দোয়া ও সহযোগিতা কামনা
দক্ষিণ রাঘবপুর জামে মসজিদ— পাবনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঘবপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই মসজিদটি প্রায় ১০০ বছরের পুরাতন। দীর্ঘ সময়ের ব্যবহারে মসজিদটির কাঠামো বর্তমানে বেশ দুর্বল হয়ে পড়েছে, যা স্থানীয় মুসল্লিদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানিয়েছেন, ভবনটির বর্তমান অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত পুনঃনির্মাণ প্রয়োজন। এ লক্ষ্যে তারা এলাকার সকল মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের কাছে দোয়া এবং আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়রা জানান, এই মসজিদটি শুধু নামাজের স্থান নয়, বরং এলাকার ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরাপদ ও টেকসইভাবে মসজিদটি পুনর্নির্মাণ করা সময়ের দাবি।
মসজিদ কমিটি সবার কাছে দোয়া চেয়েছেন— মহান আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন এবং তাঁর অশেষ রহমতে মসজিদটির পুনঃনির্মাণের সকল ব্যবস্থা সহজ করে দেন। আমিন।