মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান এর উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।
সভায় সংগঠনের কার্যক্রম জোরদার ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ২৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
নবঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হারুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দিপীন।
সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রতিটি উপজেলায় কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করে ঈদের পর আনুষ্ঠানিক সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত উন্নয়ন জোরদার হবে।