দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২,২০,৩৫০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করা হয়েছে।*
গত ০২ মার্চ ২০২৬ তারিখ সোমবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর, বড়গ্রাম, রুদ্রানী এবং আমড়া বিওপি কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৪০৩ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৫৩৮ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন এবং ১৯৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২,২০,৩৫০/- (দুই লক্ষ বিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯বিজিবি'র অধিনায়ক বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।