দপাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া এলাকায়, বোয়াইলমারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রয়ের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান। এসময় ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রয়ের সত্যতা পাওয়া গেলে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসন।