
শুক্রবার, মার্চ ৬, ২০২৬, সকাল সাড়ে ১০টায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই কর্মশালায় উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন প্রমূখ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন।
এই কর্মশালায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১২ মার্চ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে সকাল ১১টায়।
