ঢাকাস্থ পাবনা সমিতির উদ্যোগে রাজধানীতে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক আবু সাইয়িদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বক্তব্যে বলেন, পাবনার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও শক্তিশালী করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের কৃষি, কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন অনিম সাইয়িদসহ ঢাকায় বসবাসরত পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিরা এমন উদ্যোগকে স্বাগত জানান।