পাবনা জেলার বিভিন্ন স্কুলের ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গেট-টুগেদার ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ মার্চ ২০২৬ (২৯ রমজান ১৪৪৭ হিজরি) বৃহস্পতিবার বিকেল ৪টায় পাবনা সিটি বাইপাস এলাকার নূরজাহান কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রতি জনের অংশগ্রহণ ফি ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণ করতে আগ্রহীদের নির্ধারিত বিকাশ নম্বরে টাকা পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিকাশ নম্বরগুলো হলো—
০১৭১১-২৩২৫৬৮ (শুভ),
০১৭৭২-৭৫২৬৭১ (জীত),
০১৭১২-৫৯৮৬৬২ (আল-আমিন) এবং
০১৭৬২-৪০১৪৫১ (মৃদুল)।
আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘদিন পর একসাথে মিলিত হয়ে স্মৃতিচারণ, সৌহার্দ্য বৃদ্ধি এবং ইফতারের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সকলকে আন্তরিক সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে।