বাহ্মনবাড়িয়া নবীনগরে উপজেলা শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা স্বাক্ষরিত শ্রমিক দলের প্যাডে এ আহবায়ক কমিটিটি ঘোষনা করা হয়েছে। এতে আহবায়ক হয়েছেন নবীনগর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়া’র ছেলে মো. জাবেদুল ইসলাম জাবেদ ও সদস্য সচিব মো. শাহ আলম বেপারী।
বুধবার (১৮ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকালে জেলা শ্রমিক দলের অফিসে এ কমিটিটি ঘোষণা করা হয়েছে।
সদ্য আহবায়ক মো. জাবেদুল ইসলাম জাবেদ বলেন, আমাকে নবীনগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক হিসেবে নির্বাচিত করায় নবীনগর উপজেলার মাটি ও মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান সাহেবসহ আরো ধন্যবাদ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শ্রম ও বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মো: মোস্তফাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রমিক দলের সকল নেতৃবৃন্দকে।