
নিকলীতে পূর্ব শত্রুতার জের ধরে আবুল কায়েস নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দিয়েছে একটি চক্র। গত বৃহস্পতিবার ১২ মার্চ সকাল সাড়ে দশটার দিকে দামপাড়া ইউনিয়নের উতারের টেক হাওড়রের ধানক্ষেতে প্রতিপক্ষ হামলা করে ধারালো দেশীয় কাস্তে দিয়ে পুরুষাঙ্গ কেটে দেয়। এ ঘটনায় আবুল কায়েস বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে নিকলী থানায় মামলার অজু করেন। চাঞ্চল্যকর এ ঘটনার পরপরেই অভিযান চালিয়ে পুলিশ জড়িত দুইজনকে আটক করে।আটককৃত ব্যক্তিরা হল মৃত রহীম উদ্দিনের পুত্র মোঃ স্বপন(৩০)শুক্কুর আলীর পুত্র দ্বীন ইসলাম।
মামলার এজহার সূত্রে জানা যায়,ধান ক্ষেত নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।বৃহস্পতিবার ধানক্ষেতের আইল কাটার বিরোধের জের ধরে স্বপনের নেতৃত্বে আবুল কায়েসের উপর অতর্কিত হামলা করে দেশীয় কাঁস্তে দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেয়।এ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমস্যা অবস্থায় চিকিৎসা নিতে আনা হয়। চাঞ্চল্যকর ঘটনার চার দিন পার হলেও এই ঘটনা প্রকাশ পায়নি।ধামাচাপা দিতে চেয়েছিল একটি চক্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য চাইতে গেলেও প্রাপ্ত অনুযায়ী তথ্য দিতে পারেনি জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে নিকলী থানার ওসি তদন্ত মোঃ আখতারুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত দুইজনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়ার জন্য স্থানীয় সচেতন মহলের ব্যক্তিরা জোর দাবি জানান।
