পাবনা, ২৯ মার্চ ২০২৬: পাবনা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ কয়েকটি অবকাঠামোর উদ্বোধন করা হয়েছে। রবিবার পাবনা পুলিশ লাইন্সে নবনির্মিত পুলিশ হাসপাতালের রিসিপশন, এলপি-২ নম্বর গেটের সংস্কার কাজ এবং একটি আধুনিক মোটরসাইকেল গ্যারেজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন পাবনা জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। তাঁর সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এসব স্থাপনা পুলিশ সদস্যদের সেবা গ্রহণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।