
কাপ্তাই প্রতিনিধি | ১১ এপ্রিল ২০২৬
কাপ্তাই উপজেলা-এ বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন এলাকার ২০০ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে মোট ২ টন চাল বিতরণ করা হয়।
জানা যায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর পরামর্শক্রমে ২০২৫-২০২৬ অর্থবছরে পবিত্র ঈদ-উল-ফিতর ও পবিত্র রমজান উপলক্ষে কাপ্তাই উপজেলা-এর ইসলাম ধর্মাবলম্বীদের সহায়তার জন্য বিশেষ প্রকল্পের আওতায় মোট ৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়।
এরই অংশ হিসেবে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ-এর নামে বরাদ্দকৃত ২ টন চাল উপজেলার ২০০ জন মানুষের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় লোকমান আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বরাদ্দ পাওয়া ২ টন চাল অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই তাঁতীদলের সম্পাদক তারিক উল্লাহসহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
