
রাজধানীর পল্টন এলাকায় সিটি সেন্টারে গণঅধিকার পার্টি পিআরপি এর সাংগঠনিক সম্পাদকের নিজস্ব ব্যাবসায়ীক কার্যালয়ে দলীয় কর্মী নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয় প্রধান অতিথির বক্তব্যে দলের নেতা কর্মী ও জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা দেন। যাহা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান সকল পত্রিকা, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ায়ার বার্তা সম্পাদকগণকে অবহিত করেন “গণঅধিকার পার্টি পিআরপি” এর চেয়ারম্যান মহোদয়, জনাব সরদার মোঃ আব্দুস সাত্তার সাহেব দেশবাসীকে সালাম, সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলার এবং বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য জনপ্রিয় নেতা: হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, তাজউদ্দীন আহমদ সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম. মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান, শহিদ জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ সকল নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে আমাদের প্রিয় মাতৃভূমি, মাতৃ ভাষা, সংস্কৃতি এবং রাজনৈতিক স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দান করেছেন উল্লেখিত নেতা ছাড়াও আরও নাম জানা, অজানা অসংখ্য নেতাকর্মীগণ এই দেশের জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাদের সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা, সালাম ও সংগ্রামী শুভেচ্ছা পেশ করেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তি যুদ্ধ ও ২০২৪ গণ অভ্যূত্থান এবং অদ্যাবধি দেশের জন্য সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।দেশের জন্য বিভিন্ন সময় আন্দোলন করতে গিয়ে যে সকল দেশপ্রেমিক সৈনিকগণ আহত ও অঙ্গহানি হয়ে জীবিত অবস্থায় আছেন তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করে দেশ, জাতি ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয় খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন।তিনি বলেন পৃথিবীতে বিপ্লব ব্যাতিত ভালো কিছু প্রতিষ্ঠিত হয়নি এমনকি ইসলাম ধর্মও বিপ্লব করেই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে।তাই দেশবাসীর উন্নত জীবন জীবিকার জন্য এবং দেশের উন্নয়নের জন্য একটি শক্তিশালী বিপ্লব প্রয়োজন।এদেশের ভালো মানুষগুলো একত্রিত হয়ে সকল দূর্নীতিবাজ, চাঁদাবাজ, সিন্ডিকেট, ধর্ষণকারী, ক্ষমতা লোভী এবং বৈদেশিক দালাল চক্রকে উৎখাত করে এদেশে একটি যোগ্য সৎ নিষ্ঠাবান এবং কর্মঠ একটি নেতৃত্ব গঠনের জন্য বিপ্লবে অংশগ্রহণ করি। এই বিপ্লব কারোর ব্যক্তি স্বার্থে নয়। এই দেশের উন্নয়নের স্বার্থে সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং দেশবাসীর উন্নত জীবন এবং স্বাধীনতার জন্য একটি বিপ্লব খুবই প্রয়োজন হয়ে পড়েছে। বিপ্লব ছাড়া এই জাতিকে এবং এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করা কোনভাবেই সম্ভব নয়।
মানব জাতির উদ্দেশ্যে পিআরপি চেয়ারম্যান মহোদয়ের বার্তাঃ
মানব জাতির উদ্দেশ্যে গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয় সরদার মোঃ আব্দুস সাত্তার বলেন, বাংলাদেশের সকল পেষাজিবি নাগরিক ও রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীগণ তাদের ব্যক্তিগত সুবিধার্থে অথবা দলীয় স্বার্থে প্রতি নিয়ত একের পর এক খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, অপকর্ম ও দূর্নীতি করেই চলেছে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি ঘটে যাওয়া কোনো অন্যায় অপরাধের সুবিচার জাতি আজ পর্যন্ত পায়নি ।আমাদের নিরবতার কারণেই প্রতিদিন ঘটে যাচ্ছে হাজারও অপরাধ মূলক ঘটনা, কেউ বাবা হারাচ্ছে, কেউ সন্তান হারাচ্ছে, কেউ অর্থ সম্পদ বাড়ি ঘর হারাচ্ছে, কেউ স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ হতে দেখছে, আবার কেউবা মা-বাবা ভাই-বোন সবার সামনে মা অথবা মেয়েকে ধর্ষণ হতে দেখছে।এসব ঘটনার সাথে জাতি এত বেশি পরিচিত যে এখন এই রুপ নিকৃষ্ট নতুন কোনো ঘটনা ঘটলে বিষয়টি খুবই মামুলি ঘটনা বলে মনে হয়, এমনকি পত্রিকাতেও এসব ঘটনা গুলো আর গুরুত্বের সাথে স্থান পায়না। সবকিছু দেখে জেনে শুনে কাপুরুষের মতো চুপ করে বসে থাকার কারণেই অন্যায়কারীরা, দুর্নীতিবাজরা, দুর্বৃত্তরা, ধর্ষণকারীরা এই সকল অপকর্ম করার সুযোগ পেয়েছে। গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয় দ্ব্যর্থ কন্ঠে জাতির উদ্দেশ্যে বলেন, এসব ঘটনা দেখে যারা চুপ করে বসে থাকে মূলত তারাই কাপুরুষ।তিনি বলেন কাপুরুষের মত আর বসে থাকা যাবেনা, আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে দেশকে এবং দেশের মানুষকে রক্ষা করি। দেশের সকল দুষ্কৃতিকারীকে আমরা রুখে দেই এবং প্রতিহত করি।ভালবাসি দেশকে, দেশের মানুষকে। তিনি আরোও বলেন আজ থেকে সকল প্রকার অপরাধ, অন্যায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম এবং সকল প্রকার দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মহল্লায় মহল্লায় আমরা প্রতিরোধ কমিটি গড়ে তোলব। তিনি আরোও বলেন আমরা বাংলাদেশ সকল নাগরিকদের জন্য অন্ন্য, বস্ত্র বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপত্তা এই সাতটি মৌলিক অধিকার জণগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিব এটা নাগরিকদের ন্যায্য অধিকার আর এটা আমাদের অঙ্গীকার ।
তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেনঃ
গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয় সরদার মোঃ আব্দুস সাত্তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা অবগত আছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে অপরাধীরা নিরাপদ আশ্রয়ে থাকে, এবং বর্তমানে আরো বেশি আছে যা আমাদের কারোই কাম্য নয়। আবার দলের ঊর্ধ্বতন নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয়য়ে নিজ দলের নেতাকর্মীরাও দুর্নীতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি এবং লুটপাট এক কথায় সমাজের সকল প্রকার অপরাধ করে চলছে যা স্বচক্ষে দেখার কারণেই এদেশের সাধারণ মানুষ রাজনীতি এবং রাজনীতিবিদকে ঘৃণা করেন।সাধারণ মানুষ জানে, তারা যেটা করছে সেটা রাজনীতি নয় সেটা দুষ্কৃতিকারীদের কাজ কিন্তু তারা রাজনীতির ব্যানারেই করছে। রাজনীতির ব্যানারে রাজনৈতিক নেতাকর্মীর ছদ্মবেশে তারা দেশের সম্পদ ও সাধারণ জনগণের সম্পদ লুট করছে এই সকল দুর্। তদের ঐ সকল অপকর্মে প্রকৃত দেশপ্রেমিক রাজনীতিবিদগণ ও সাধারণ জনগণ বাধা দিলে তখন ঐ সকল লুটেরা ফ্যাসিস্ট রাজনীতিবিদরা সাধারণ জনগণের উপর নির্যাতন নিপিড়ন জুলুম শুরু করে যা দেখে অন্য কেউ তাদের ঐ সকল অন্যায়ের বিরুদ্ধে আর কথা বলার সাহস না পায়।
রাজনীতি হল সকল নীতির ঊর্ধ্বের নীতি, সকল নীতি থেকে যে নীতি সর্বোত্তম সেই নীতিকেই বলা হয় রাজনীতি গণঅধিকার পার্টি পিআরপির রাজনীতি অন্যদের মত গতানুগতিক নয়, গণঅধিকার পার্টি পিআরপির রাজনীতি হল, প্রকৃত দেশপ্রেমিক ও স্বচ্ছ রাজনীতি যাকে বলা হয় সঠিক ও প্রকৃত রাজনীতি।
আপনারা যারা গণঅধিকার পার্টি পিআরপি এর ব্যানারে রাজনীতি করেন তারা কোনো প্রকার রাষ্ট্রদ্রোহী ও দূর্নীতি কর্মকাণ্ডের সাথে জরিত থাকতে পারবেন না। আপনারা যদি গণঅধিকার পার্টি পিআরপির পতাকা তলে এসে রাজনীতি করতে চান তাহলে কোনো প্রকার অন্যায়ের সাথে কোনো প্রকার আপোষ বা সমঝোতা করা যাবে না।কোনো প্রকার অসত উদ্দেশ্য নিয়ে এই দলের সদস্য পদ গ্রহন করা যাবে না।এই দলের সদস্য পদ গ্রহণের পর আপনার প্রথম কাজ হবে সমাজ ও দেশের মধ্যে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, প্রতারণা, সিন্ডিকেট, ভুমি দখল, সাইবার ক্রাইমসহ এক কথায় সকল প্রকার অপরাধের বিরুদ্ধে, দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল নেতাকর্মী বৃন্দকে দলের সিদ্ধান্ত পালন করতে বাধ্য থাকবেন। দূর্নীতি উৎখাতের জন্য আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোনো নেতাকর্মী গোপনে কোনো অন্যায়ের সাথে জরিত থাকতে পারবেনা এমন তথ্যের প্রমান পাওয়া গেলে তাকে প্রথমেই দল থেকে বহিষ্কার করা হবে না, ঐ অপরাধীকে শুদ্ধি করনের জন্য গণঅধিকার পার্টি পিআরপি এর গঠনতন্ত্র মতে দলের নেতাকর্মীগণ অপরাধী সদস্যকে আইনের হাতে তুলে দিবেন এবং উক্ত অপরাধের আইন অনুযায়ী নির্ধারিত শাস্তি ভোগ করানোর পর তাকে দল থেকে বহিষ্কার করা হবে।অন্য রাজনৈতিক দলের মতো অপরাধীকে দল থেকে বহিষ্কার করে পরে আবার তাকে দলে নেয়া হয় , কিন্তু গণঅধিকার পার্টি পিআরপিতে সে সুযোগ থাকবে না।
খুব শীঘ্রই আমরা দেশের মানুষকে অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে স্বচেতন করার লক্ষ্যে এবং অপরাধ বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের শিক্ষা মূলক ক্যাম্পেইন কর্মসূচি গ্রহণ করব।
পরিশেষে গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয় দেশবাসীর উত্তরোত্তর উন্নয়ন এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ বলে বক্তব্য শেষ করেন।
