পাবনা জেলার সুজানগর উপজেলার ১০নং সাগরকান্দি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, গণসংযোগ এবং নানা প্রতিশ্রুতিতে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। এই প্রেক্ষাপটে তৃণমূলভিত্তিক রাজনীতির ধারাবাহিকতা ও সাংগঠনিক শক্তির কারণে আলোচনায় উঠে এসেছেন তরুণ নেতা মো: আজগর আলী ।
দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো: আজগর আলী সুজানগর উপজেলা ছাত্রদলের গুরুত্ব দায়িত্ব পালন করেছেন ও সাগরকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (সাগরকান্দি ইউনিয়ন শাখা) পদে গুরুত্ব দায়িত্বে পালন করেছেন।
বর্তমানে তিনি সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তর ও যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কাফরুল থানা ঢাকা মহানগর উত্তর
হিসাবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। রাজনৈতিক মাঠে তার এই ধারাবাহিক উপস্থিতি তাকে স্থানীয় পর্যায়ে একটি পরিচিত ও নির্ভরযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং সামাজিক কাজের সাথে সম্পৃক্ততা রয়েছে সাবেক মেম্বার খলিলপুর প্রাথমিক বিদ্যালয় শাখা, মেম্বার –খলিলপুর কেন্দ্রীয় জামে মসজিদ শাখা, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় খলিলপুর ঈদগাহ মাঠ শাখা।
নির্বাচনকে সামনে রেখে তিনি নিয়মিত ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল স্থানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে ধারণা নিচ্ছেন এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিচ্ছেন।
তার নির্বাচনী অঙ্গীকারে গুরুত্ব পাচ্ছে—
অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাটের সংস্কার ও সম্প্রসারণ
শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নত করা
প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য ও কার্যকর করা
স্থানীয় যুবসমাজের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন উদ্যোগ
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ নেতৃত্ব হিসেবে মো: আজগর আলী প্রতি আগ্রহ বাড়ছে। তার রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনের সঙ্গে গভীর সম্পৃক্ততা এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতিকে ইতিবাচকভাবে দেখছেন ভোটারদের একটি বড় অংশ।
বিশ্লেষকদের মতে, তৃণমূল রাজনীতির শক্ত ভিত, ধারাবাহিক রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার কারণে তিনি এই নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তার অবস্থান কতটা দৃঢ় হয়, সেটিই এখন দেখার বিষয়।
সব মিলিয়ে, ১০নং সাগরকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনদরদী সমাজসেবক মো: আজগর আলী নিজেকে একজন সম্ভাবনাময় ও আলোচিত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন—যা নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করছে।