অদ্য ২০এপ্রিল ২০২৬খ্রি. রোজ সোমবার। জেলা প্রশাসন, পাবনা ও পরিবেশ অধিদপ্তর, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা জেলার সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ২টি যানবাহনের হেল্পার/সুপারভাইজারকে ২টি মামলায় মোট ১০০০/- (এক হাজার ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ০২ (দুই) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। পাবনা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: কামরুল হাসান মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: আব্দুল মমিন প্রসিকিউশন প্রদান করেন। এ সময় পাবনা জেলা পুলিশের একটি চোকস দল মোবাইল কোর্ট পরিচালনায় এবং আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।