
তার এই গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অর্জনে ঢাকা রেঞ্জ পুলিশ পরিবারের প্রতিটি স্তরের কর্মকর্তা ও সদস্য এবং তার জন্মভূমি মাদারীপুর জেলার সকল শ্রেণির মানুষের মধ্যে গভীর আনন্দ ও সুদূরপ্রসারী উদ্দীপনা বিরাজ করছে।
পেশাগত জীবনে অত্যন্ত সৎ, দক্ষ ও কর্মঠ এই পুলিশ কর্মকর্তার পদোন্নতির খবর ছড়িয়ে পড়লে মাদারীপুর ও ঢাকা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তার বলিষ্ঠ, সৎ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ তথা সমগ্র পুলিশ বাহিনী দেশ ও জাতির অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় আরও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে।