পাবনার ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১৩জুন সকাল ১১টায় থানা চত্বরে এ ওপেন ডে হাউজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। তিনি সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর থানায় মোঃ ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন ডে হাউজ অনুষ্ঠানে জনগণের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন জনসেবামূলক বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পুলিশি সেবার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
ওপেন হাউজ ডে-তে থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।