বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার উদ্যোগে আজ রবিবার বিকেল ৫টায় পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন স্থানে মহাঔষধি আমলকি এবং ছায়াবৃক্ষ কাঠবাদামের চারা রোপণ করা হয়।পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
বাংলাদেশর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে পাবনা জেলা জাসাস জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম তমাল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, পৌর জাসাসের সদস্য মো. লিটন, আটঘরিয়া উপজেলা জাসাসের সদস্য সচিব এফ. এম. আবুজার ফয়সাল, সদস্য আলাউদ্দিন কাশেম, জাকির, মামুন রিন্টুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।