বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম-এর রাজশাহী সফর উপলক্ষে তাঁকে শাহ মখদুম বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।
বুধবার (২৮ অক্টোবর) বিমানবন্দরে অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম-কেও স্বাগত জানানো হয়।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।