পাবনার কৃতী সন্তান মোঃ নাজমুচ্ছায়াদাত (ডাকনাম মিলন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এ পদোন্নতিতে পাবনাবাসী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
মোঃ নাজমুচ্ছায়াদাত পাবনা জেলা স্কুলের কৃতী শিক্ষার্থী এবং এসএসসি ১৯৯৯ ব্যাচের সদস্য। তিনি পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ ইয়ার আলীর ছেলে। বর্তমানে তাঁর পরিবার পাবনা পৌর এলাকার আটুয়া মোমেনাবাদে বসবাস করছে।
কর্মজীবনে তিনি যশোর, চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি কর্মক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় তাঁর এ পদোন্নতি বলে মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা।
পাবনার এই কৃতী সন্তানের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর আগামী দিনের কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হোক, মহান আল্লাহ তাঁকে নতুন দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের তৌফিক দান করুন।