আগামী ২১ ডিসেম্বর পাবনা সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পাবনা জেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।