
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ, নিউক্যাসেল (ইউকে) শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, নিউক্যাসলের গফশপ সেমিনার হলে দুই পর্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দ খালেদ মিয়া ওলিদ। সভা পরিচালনা করেন নিউক্যাসেল দেশবন্ধু সংগঠনের আহ্বায়ক কবির আহমেদ মাসুম।
সভায় শফিক মিয়া, সৈয়দ সাজনু মিয়া, হোসেন আহমদ ইনসাফ আলী, সৈয়দ আহমদ আলী, মঈন উদ্দিন, আবুল মঞ্জিল চৌধুরী, সৈয়দ আব্দুস সালাম রাজা, সৈয়দ বদরুল ইসলাম, হিফজুর রহমান কুরেশী (শেল), সৈয়দ মারহান উল হক, মুজিবুর রহমান মধু, কাপ্তান মিয়া, মোঃ জামান চৌধুরী, এনাম চৌধুরী, সৈয়দ খায়রুল হক, লিলু মিয়া, মনোয়ার হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্য
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেন, প্রবাসীদের অধিকার রক্ষায় ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন,
“আমাদের কষ্টার্জিত রেমিটেন্স লুটপাট করা হবে আর আমরা চুপ থাকব—এটা হতে পারে না। আমাদের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে আমরা তা কখনো বরদাস্ত করব না।”
তিনি আরও বলেন,
“নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন—‘আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব’। আমিও বলছি—আপনারা আমাকে ঐক্য দিন, আমি আপনাদের অধিকার আদায় করে দেব।”
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি সৈয়দ খালেদ মিয়া ওলিদ বলেন, বিশ্বব্যাপী কমিটি গঠন করে ঐক্যবদ্ধ চাপ সৃষ্টি করতে পারলেই প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
অন্যান্য বক্তব্য
কাপ্তান মিয়া বলেন, “আমরা ঐক্যবদ্ধ হলে আমাদের দাবি কেউ উপেক্ষা করতে পারবে না।”
কবির আহমেদ মাসুম বলেন, “আজকের সভা প্রমাণ করে আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ হলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
কমিটি গঠন
সভায় দ্বিতীয় পর্বে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এম এ রউফ।
পরে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে—
সভাপতি: কাপ্তান মিয়া
ভাইস চেয়ারম্যান: হোসেন আহমদ ইনসাফ আলী
সেক্রেটারি: মোহাম্মদ কবির আহমেদ মাসুম
জয়েন্ট সেক্রেটারি: এনাম চৌধুরী
কোষাধ্যক্ষ: সৈয়দ খায়রুল হক
প্রেস সেক্রেটারি: মোহাম্মদ সিরাজ মিয়া
অর্গানাইজিং সেক্রেটারি: মুজিবুর রহমান মধু
ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ সরোয়ার আহমদ
সহ অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়। অবশিষ্ট সদস্যদের নাম পরবর্তীতে জানানো হবে।
সদস্য সচিবের বক্তব্য
এম এ রউফ বলেন, অ্যাডভোকেট ঈসা প্রবাসী ভোটাধিকারসহ বিভিন্ন আন্তর্জাতিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় রেমিটেন্স যোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।
এছাড়া যুক্তরাজ্য শাখার আহ্বায়ক মোসাদ্দেক মিয়া মানিক ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ প্রবাসীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ধন্যবাদান্তে
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ
নিউক্যাসেল, যুক্তরাজ্য 🇧🇩🇬🇧
