
পাবনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন দুলাল সরকার-কে গ্রেফতার করেছে পাবনা সদর থানা পুলিশ। দুটি পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ও অর্থ জারী পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুলাল সরকারের বিরুদ্ধে নিম্নোক্ত দুটি মামলায় আদালতের পরোয়ানা ছিল:
- ১. সিআর-১০৯/১৯ (পাবনা) [এসসসি-১২৯৮/১৯]: এই মামলায় আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪২,১২,৮৬৪/- (বিয়াল্লিশ লাখ বারো হাজার আটশত চৌষট্টি) টাকা জরিমানা করেন।
- ২. অর্থ জারী-৬২/২৫ (পাবনা): এই মামলায়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পাবনা সদর থানা পুলিশ এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
