
পাবনায় ভোক্তা অধিকারের বাজার অভিযান জরিমানা আদায়
জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এর নেতৃত্বে ৫ জানুয়ারি/২০২৬ সোমবার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী বাজার ও নতুনহাটমোড় বাজারে বাজার পরিচালিত হয়। ঈশ্বরদী বাজারে মেসার্স শাহেদ স্টোরকে জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ , মেসার্স কুন্ডু স্টোর কে ৪৩ ধারায় ১০ হাজার টাকা আদায় করা হয় , মেসার্স আলম স্টোর
কে ৪৪ ও ৪৫ ধারায় ৩০ হাজার টাকা , সোহান স্টোরকে ৪৫ ধারায় ২ হাজার টাকা, ইমদাদুল স্টোরকে ৪৫ ধারায় ৩ হাজার টাকা, ঈশ্বরদী মিষ্টি মেলাকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা , মেসার্স কুন্ড স্টোরকে ৪০ ও ৪৫ ধারায় ১০ হাজার টাকা ও মেসার্স নৃপেন্দ্র নাথ কুন্ডু এন্ড সন্সকে ৪০ ও ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং নতুনহাটমোড়ে জিনসিমকে জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সর্বমোট ২টি বাজারে ৯টি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন পাবনা জেলা পুলিশে ও আনসার ব্যাটালিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস একটি টিম।
