
লালপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান
০৮ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) নাটোর জেলার লালপুর উপজেলায় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারায় ৭ টি ইটভাটাকে ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় অবৈধ ইটভাটায় কাঁচা ইট বিনষ্ট এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়।
সরকারের আইন অমান্য করে অবৈধ ইটভাটার যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
