
টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ক্যাম্প ২১এ একদিনব্যাপী 4R ক্যাম্পেইন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রোগ্রামটি ২১শে জানুয়ারি সকাল ১০টায় ক্যাম্পের মাঠে অনুষ্ঠিত হয়।
ইউএনএফপিএ’র অর্থায়নে এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ-এর বাস্তবায়নে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, বিভিন্ন ক্যাম্প ফোকাল পয়েন্টের প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ, শিক্ষার্থী এবং ইয়ুথ গ্রুপের সদস্যরা।
এনজিও ফোরামের প্রকল্প সমন্বয়কারী এম. ডি. সারওয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব এবং উদ্বোধনী বক্তব্যে 4R ধারণার গুরুত্বের ওপর আলোকপাত করে করেন।
তিনি বলেন, 4R শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করার একটি কার্যকরী পদ্ধতি। কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসিস্ট্যান্ট ক্যাম্প ইনচার্জ (ACI) এম. ডি. শফিকুল বারি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স অফিসার এম. ডি. আবু জাফর, BNKS, NYC, SMS, SCI, BRAC সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।
ক্যাম্পেইনের মধ্যে পরিবেশ সুরক্ষা বিষয়ক বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কুইজ, হামদ ও নাত পরিবেশন, মঞ্চ নাটক, রচনা প্রতিযোগিতা এবং “যেমন খুশি তেমন সাজ” ইত্যাদি।
এনজিও ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেলিনা আকতার, মোহাম্মদ ফারুক, সজিব রায়হান, সুমি দাস, আবুল হাশেম এবং মিজানুর রহমান। অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন মোহাম্মদ ফারুক।।
