
আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় ৬৯, পাবনা – ২(সুজানগর-বেড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব পক্ষে নির্বাচনী প্রচারনা করা হয়েছে।
শুক্রবার (৬ই ফেব্রুয়ারী) বিকালে বেড় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মানিক হোসন নেতৃত্বে, বেড়ায় পৌর ৯নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বেড়া বাজার দোকানে দোকানে ও ঘরে ঘরে গিয়ে মা বোনদের সহ সকলের কাছে লিফলেট বিতরণ করে, বিএনপির মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব জন্য দোয়া চাওয়ার মাধ্যমে প্রচারনা করা সহ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র দলের আহবায়ক মোঃ ফারুক আহমেদ জনি যুগ্ম আহ্বায়ক মোঃ মিঠুন, সহ ওয়ার্ড এর নেতাকর্মী।
ভোট প্রার্থনার পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দেয়- “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”, “ভোট দিবো কিসে ধানের শীষে,” হাবিন ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন “,”লাগারে লাগা ধান লাগা, “”১২ তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন”, “তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন”, “মাগো আপনার একটি ভোটে সেলিম ভাই যাবে জিতে “”,মা বোনদের বলে যাই ধানের শীষ প্রতীকে ভোট চাই,” ভুলিনি ৭১ দেখিছি ২৪ আমরা সবাই মিলে মিশে ধানের শীষে দিবো ভোট ” “ভিন্ন মত ভিন্ন পথ ধানের শীষে একমত” স্লোগান মুখরিত হয় ।
