
পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ড.ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের
সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাঁথিয়া ফুটবল খেলার মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “দেশের মানুষের ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে জামায়াতে ইসলামী সর্বদা আপসহীন। পাবনা-১ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং একটি ইনসাফ কায়েমের সমাজ গঠনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে বিজয়ী করতে হবে।” তিনি আরও বলেন, এই জোটবদ্ধ আন্দোলন কেবল নির্বাচনের জন্য নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধ রক্ষার সংগ্রাম।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) মন্জুর কাদের তিনি তাঁর বক্তব্যে জোটের ঐক্য বজায় রেখে সাধারণ মানুষকে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য রাখেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কনিষ্ঠ পুত্র ডা. মাঈমুন রহমান খালেদ।বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি। ইঞ্জিনিয়ার মসলেম উদ্দিন । জাতীয় সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান এ কে এম রফিকুনবী
পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান খেলাফত মজলিসের জেলা সম্পাদক মাওলানা আসলাম । সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান
সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ডাক্তার আব্দুল বাসেত খান, ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি মুন্নাফ হোসেন, এনসিপির সমন্বয়ক রাসেল আহমেদ, বকুল হোসেন, এবং বেড়া উন্নয়ন পরিষদের সভাপতি মকসুদ আলম চৌধুরীসহ জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন নির্বাচনে কেন্দ্র পাহারা দেওয়া এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
