
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান
নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান উপলক্ষে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব–এর সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
তিনি বর্তমানে এনটিভি এবং দৈনিক সমকাল–এর পাবনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা–এ মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
