
পাবনা–৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্ভাব্য আয়োজন, স্থান ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সভাপতি ফোরকান বিশ্বাস বাদশা। সভার সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হারুন।
এ সময় বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ধ ছিলেন সাবেক পরিচালক মিন্টু ও বাচ্চু।
এছাড়া উপস্থিত ছিলেন লৌহ ব্যবসায়ী সমিতির সভাপতি আসলাম, ঔষধ সমিতির প্রতিনিধি তারেক, হোসিয়ারি সমিতির সভাপতি ফারুক সরদার, টেইলার সমিতির সভাপতি শরিফ এবং তেল-খইল মিল মালিক সমিতির সভাপতি ও তৌল জিবি দলের প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সংসদ সদস্যের সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং এলাকার উন্নয়নে তাঁর অবদানকে স্বীকৃতি জানাতেই এই সংবর্ধনার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংবর্ধনার তারিখ ও স্থান ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।দদ
