
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এমপি শিমুল বিশ্বাস।পাবনার জহিরপুর এলাকায় অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া জিলাল ও বিলালের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে আজ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
পরিদর্শনকালে তিনি বলেন, “দুর্ভোগের এই কঠিন সময়ে মানবিক সহায়তা নিয়ে আপনাদের পাশে থাকা আমাদের কর্তব্য।” তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা প্রদান করেন এবং দ্রুত বসতঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বিপদে ধৈর্য ও সাহস ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি দুর্গত পরিবারগুলোর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় পাবনা জেলা শ্রমিক দল ও ট্রাক চালক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
