
পাবনা শহরের নয়নামতি এলাকাতে দীর্ঘদিন ধরে এক অজ্ঞাতনামা নারী মানসিক ভারসাম্যহীন অবস্থায় পড়ে আছেন বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি নিজের নাম, ঠিকানা বা পারিবারিক পরিচয় বলতে পারছেন না। তবে সাধারণ কিছু বিষয়ে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন।
বর্তমানে ওই নারী অবস্থান করছেন পাটকিয়াবাড়ি চোরাস্তা মোড় এলাকার শাহানশাহ স্টোর সংলগ্ন স্থানে। স্থানীয়রা তাকে সহায়তা করলেও তার পরিবারের সন্ধান এখনও পাওয়া যায়নি।
এ অবস্থায় পাবনার সচেতন নাগরিক সমাজ মানবিক দৃষ্টিকোণ থেকে সবার সহযোগিতা কামনা করেছে। কেউ যদি ওই নারীকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
📞 01302446203
📞 01795421453
স্থানীয়দের মতে, সামান্য তথ্যই হয়তো একজন অসহায় মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। তাই মানবতার খাতিরে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
পুরো পাবনা জুড়ে বিষয়টি নিয়ে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করছেন অনেকে। পোস্টটি বেশি বেশি শেয়ার করে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
