
জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে রাজধানীর পপুলার হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাকে ইউনাইটেড হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
সেখানে এনজিওগ্রামের মাধ্যমে তার হৃদযন্ত্রে মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে গত ১৯ ফেব্রুয়ারি তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
চিকিৎসক সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর আগের চেয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
