
শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি’র সঙ্গে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন, ঈদযাত্রা নিরাপদ ও চাঁদাবাজিমুক্ত করার উদ্যোগ
১৪ মার্চ শনিবার ২০২৬ ইং তারিখে আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের যাত্রা নিরাপদ, হয়রানি ও চাঁদাবাজিমুক্ত করতে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করা হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী, প্রখ্যাত শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল ইসলাম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
এ সময় নেতৃবৃন্দ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। যাত্রীদের যেন কোনো ধরনের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় বা চাঁদাবাজির শিকার হতে না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির কথা জানান তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোঃ হুমায়ুন কবির খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
